গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home North 24Pgs মহারাষ্ট্রে কুপিয়ে খুন বাদুড়িয়ার শ্রমিককে

    মহারাষ্ট্রে কুপিয়ে খুন বাদুড়িয়ার শ্রমিককে

    0
    108
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে গিয়ে খুন হতে হয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আবু বক্কর মণ্ডলকে।
    অভিযোগ, তাঁকে নৃশংশভাবে কুপিয়ে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের দাবি রবিবার সন্ধ্যার পর থেকে আবু বক্কর মণ্ডলের কোনও খোঁজ পাওয়া যায়নি। মোবাইল বন্ধ ছিল। সেই দিন এবং পরের দিন খোঁজাখুঁজির পরও না পাওয়া গেলে ভাসি থানায় অভিযোগ দায়ের করেন তাঁর পরিবার। এরপর ভাসি থানার পুলিশ তদন্তে নামে। তিনি যেখানে ভাড়া থাকতেন, তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভিতরে বস্তাবন্দি অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পলিশ। এরপর ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে তাঁর কফিনবন্দি দেহ বৃহস্পতিবার রাতে বাদুড়িয়ায় তাঁর বাড়ি আনা হয়।
    দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়েন আবু বক্করের মা-বাবা-সহ আত্মীয় পরিজনরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।