বাঙালিরাই বাংলাদেশিদের  চিহ্নিত করছে : শমীক  

0
150
ছবি সৌজন্যে : নিজস্ব

ভারত তথা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু এবং মুসলমানরাই অবৈধভাবে দেশে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করে প্রশাসনকে সাহায্য করছে।

দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, প্রত্যেকটা দেশে এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে দেশের কোনও নাগরিক আপস করে না আর সেই কারণেই যাঁরা সত্যিকারের বাসিন্দা তাঁরাই বাংলাদেশি অবৈধবাসীদের ধরিয়ে দিচ্ছেন এবং দেশ থেকে তাঁদের তাড়ানোর বন্দোবস্ত করছেন। শমীকের কথায়, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট- সহ একাধিক রাজ্যের বাঙালিরাই অবৈধ বাংলাদেশিদের চিহ্নিতকরণের কাজ নিয়েছেন। আর বিজেপিও চায় না, যে পশ্চিমবঙ্গের কোনও জেলার নাগরিকের মুখের খাবার ছিনিয়ে নিক কোনও বাংলাদেশি।

আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা এসে এরাজ্যের মানুষদের কাজ কেড়ে নিচ্ছেন।