গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের বাঙালি ইস্যুতে কাজ হারাচ্ছেন বাঙালিরাই: শমীক

    তৃণমূলের বাঙালি ইস্যুতে কাজ হারাচ্ছেন বাঙালিরাই: শমীক

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    এসআইআরের বিরুদ্ধে তৃণমূলের বাঙালি রাজনীতিতে ক্ষতি হচ্ছে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের। দাবি করেছেন শমীক ভট্টাচার্য।
    বিজেপির রাজ্য সভাপতি বলেছেন প্রতিনিয়ত তাঁর কাছে ফোন আসছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বাঙালি বলে রাখতে চাইছে না মালিকরা। কয়েকজনের ফেক আধার কার্ড ধরা পড়ছে আর তাঁর ফল ভুগতে হচ্ছে এরাজ্যের বাসিন্দাদের। তৃণমূলের দৌলতে বারাসত থেকে মধ্যমগ্রাম ভুয়ো ভোটার কার্ড বানিয়ে নিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। বিজেপির রাজ্য সভাপতির দাবি এটা শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, তৃণমূলের বন্ধু রাজ্য তামিলনাডুতেও এরাজ্যের বাঙালিদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। তিনি আরও বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে তৃণমল। বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। যাতে নাম বাদ না যায়, সেই ভয় দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। যাতে নাম বাদ না যায়।
    সেই ভয় দেখিয়ে আসলে তৃণমূল নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে। তাঁর দাবি তৃণমূল মত্যুঘণ্টা শুনতে পাচ্ছে বলেই এসআইআর বিরোধিতাকে সামনে রেখে অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে