সাহিত্য অ্যাকাডেমিতে বঞ্চিত বাঙালি, তোপ মুখ্যমন্ত্রীর

0
62
ছবি সৌজন্যে :ফেসবুক

দিল্লির সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। সেই কারণেই গত বছর পশ্চিমবঙ্গের কোনও সাহিত্যিককে পুরস্কার দেওয়া হয়নি।

একুশের মঞ্চ থেকে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের প্রতি বঞ্চনার অভিযোগ এনে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে আক্রমণ করেছেন। তাঁর কথায় কেন্দ্রের পুরস্কারের জন্য তিনি লালায়িত নন, তাঁর কাছে মানুষের উপহারই বড় উপহার। সাহিত্য অ্যাকাডেমি স্বশাসিত প্রতিষ্ঠান। কিন্তু তা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে। রাজ্যের কোনও সাহিত্যিক ওই পুরস্কার পাননি, যা অতীতে ৫২ বছরে কখনও দেখা যায়নি বলে দাবি করেছেন মমতা বন্দোপাধ্যায়।

এবছরও বাংলার কাউকে পরস্কৃত করা হয়নি। এতেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন বাংলায় কি কোনও সাহিত্যক, কবি, লেখক কিংবা অভিনেতা অভিনেত্রী নেই যাঁরা এই-সম্মানের যোগ্য।