দেশ-বিদেশে দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা বাঙালি

0
129
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
জীবিকার টানে বাড়ি থেকে বহু দূরে কর্মব্যস্ত মুম্বইয়ে একত্রিত বেশ কিছু বাঙালি পরিবার। দুর্গাপুজো করার ভাবনা।
ভাবনা থেকেই বাস্তবায়ন। আজ থেকে ১১ বছর আগে। পুজোর পাশাপাশি এই সংগঠনের উদ্যোক্তাদের লক্ষ্য পরের প্রজন্মকে বাংলা শেখানো। শিক্ষার্থীরা হলেন জেন জেড, জেন আলফা। এই কাজ নিষ্ঠার সঙ্গে করে চলেছে প্রবাসী বেঙ্গলি অ্যাসোসিয়েশন। অন্যদিকে সান্তাক্রুজের নর্থ বম্বে দুর্গাপুজো প্রতি বছর হাজারো মানুষকে টেনে আনে। প্রতিমা দর্শন, ভোগ বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই আয়োজনে রয়েছে জমজমাট আবহছ পুষ্পাঞ্জলি, সিঁদুরখেলা, ধুনুচি নাচ সবকিছুই হচ্ছে নিয়মমাফিক। পরিবারের সদস্যরাই অতিথিদের হাতে ভোেগ পরিবেশন করেন। এদিকে, লন্ডনে টেমসের ধারে ক্যামডেন দুর্গাপুজো এখন দর্শনীয় পুজো হয়ে উঠেছে। উমা ঘরে আসার এই অনুভূতি নিয়ে এবারের থিম মা। কলকাতা থেকে কয়েকশো মাইল দূরে থেকেও মায়ের আবাহনে এতটুকু খামতি নেই লন্ডন ক্যামডেন দুর্গা পুজোয়। সালটা ছিল ১৯৬৩। সেই সময় লন্ডনে হাতে গোনা কয়েকজন বাঙালিই ছিলেন। তবে এই যে কথায় আছে, বাঙালির হৃদয় থেকে দুর্গাপুজো বাদ দেওয়া যায় না।
যেক’জন বাঙালি সেই সময় লন্ডনে ছিলেন, তাদের সদিচ্ছাতেই শুরু হয়েছিল মায়ের আরাধনা। সময়ের সঙ্গে সঙ্গে এখন টেমসের ধারে সেই পুজো লন্ডনের সবচেয়ে দর্শনীয় পুজো হয়ে উঠেছে।