বাংলার মিষ্টি দই গোটা দেশে : শুভেন্দু 

0
12
ছবি সৌজন্যে :ফেসবুক
শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লব শুরু হয়ে যাবে। মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, সারা ভারতে ছড়িয়ে পড়বে আমূলের হাত ধরে। এটা গর্বের দিন।
বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে হাওড়ার সাঁকরাইলে আমূলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুজরাট প্রসঙ্গ টেনে পূর্বতন সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, কারা যেন বলতো, বাংলাকে গুজরাট হতে দেব না। তাঁরা আজকে ঘরে বসে টিভিতে দেখছেন, আমূল আজকে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে, পশ্চিবঙ্গের উন্নতির জন্য। সমবায় বিপ্লব ছাড়া অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব হতো না। স্বাধীনতার পর কেউ ভাবেনি একটা ফিসারি ও একটা সমবায় দফতর তৈরি করেছেন নরেন্দ্র মোদী।
উনি বুঝেছেন উনি সফল মুখ্যমন্ত্রীও ছিলেন। বিকল্প অর্থনীতির রাস্তা একমাত্র সমবায়।