গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk শ্রদ্ধা সিরিজ দেখে বেঙ্গালুরুর তরুণীকে খুনের ছক

    শ্রদ্ধা সিরিজ দেখে বেঙ্গালুরুর তরুণীকে খুনের ছক

    0
    146

    দিল্লির শ্রদ্ধাকাণ্ডের উপর আধারিত সিরিজ দেখেই বেঙ্গালুরুর তরুণীর দেহ টুকরো করার ছক কষেছিলেন অভিযুক্ত মুক্তিরঞ্জন রায়।এমনটাই মনে করছে বেঙ্গালুরু পুলিশ। বুধবার রাতে ওড়িশার ভদ্রকে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মিলেছে সুইসাইড নোটও। 

     

    তদন্তে পুলিশ জেনেছে, মহালক্ষ্মীকে খুন করে প্রায় ৫৯টি টুকরো করা হয়েছিল দেহ। তারপর তা ফ্রিজে পড়েছিল প্রায় ১৮দিন। অভিযোগ, বাজার থেকে মাংস কাটার ছুরি কিনে এনে দেহ টুকরো করেছিলেন মুক্তিরঞ্জন রায়। দিন কয়েক পর বেঙ্গালুরু থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, গত ছ’মাস ধরে সম্পর্কে ছিলেন মহালক্ষ্মী এবং মুক্তিরঞ্জন রায়। যদিও সেই সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। এক অপরকে মারধর করতেন বলেও অভিযোগ। মহালক্ষ্মী যে ফ্ল্যাটে থাকতেন, তার সামনে রাস্তায় দাঁড়িয়ে দু’জন ঝামেলা করতেন বলে খবর। সেই বিবাদ গড়িয়েছিল থানা পর্যন্ত। পুলিশের হস্তক্ষেপে বার কয়েক মিটেছিল সমস্যা। তদন্তকারী আধিকারিক জানিয়েছে, মহালক্ষ্মীর মোবাইলে অন্য পুরুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি দেখেছিলেন মুক্তিরঞ্জন রায়। এমনকি তাঁর ভাই স্মৃতিরঞ্জন রায়ের সঙ্গেও ছবি দেখেছিলেন। খুনের পর ভাইকে সব কথা জানিয়েছিলেন মুক্তিরঞ্জন রায়। তাঁর থেকে টাকাও ধার নিয়েছিলেন। সেই স্মৃতিরঞ্জন রায়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মহালক্ষ্মী কথায় কথায় রেগে যেতেন, মারধর করতেন বলেও সুইসাইড নোটে অভিযোগ করেছেন মুক্তিরঞ্জন রায়। খুনের কথা তিনি স্বীকারও করেছেন।