গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National টেকি অতুল সুভাষের স্ত্রী, শাশুড়ি ও স্ত্রী-র ভাইকে গ্রেফতার পুলিশের

    টেকি অতুল সুভাষের স্ত্রী, শাশুড়ি ও স্ত্রী-র ভাইকে গ্রেফতার পুলিশের

    0
    122
    ছবি সৌজন্যে : এক্স
    আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বেঙ্গালুরুর টেক ইঞ্জিনিয়র অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়াকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।
    পাশাপাশি তাঁর শাশুড়ি নিশা সিঙ্ঘানিয়া ও নিকিতার ভাই অনুরাগ সিঙ্ঘানিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীর দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলায় হয়রানির জেরে অবসাদে আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষ। এই মামলাকে ঘিরে বিতর্ক শুরু হতেই নড়েচড়ে বসে বেঙ্গালুরু পুলিশ। প্রথমে তিন দিনের মধ্যে উত্তরপ্রদেশের জৌনপুরের বাসিন্দা নিকিতা এবং তাঁর পরিবারকে বেঙ্গালুরুর মারাঠাহল্লি থানায় হাজিরা দিতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে উত্তরপ্রদেশেও পৌঁছে গিয়েছে বেঙ্গালুরু পুলিশের একটি দল। এর পরেই গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়ে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল নিকিতারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। রবিবার ওই তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
    অতুলের পরিবারের অভিযোগ, মামলা চলাকালীন টাকা আদায় করতে মিথ্যা মামলা সাজিয়ে পণ চাওয়া, অস্বাভাবিক যৌনতা, বধূ নির্যাতন এবং খুনের চেষ্টার মতো নানা গুরুতর অভিযোগে অতুলকে ফাঁসানো হয়েছে। নিকিতা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন তাঁরা।