আল-হিলালে ব্যালন ডি’অর জয়ী বেনজেমা

0
78
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

সৌদি ক্লাব আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে যোগ দিয়েছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। রিয়ালে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ থাকলেও এখন পথের বাধা হয়ে গেলেন এই ফরাসি ফরোয়ার্ড।

কেননা রোনালদোর আল-নাসরের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ দৌড়ে আছে বেনজেমার আল-হিলাল। ব্যালন ডি’অরজয়ী বেনজেমা আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন।বর্তমানে রোনালদোর আল-নাসর থেকে এক পয়েন্টে এগিয়ে আছে আল-হিলাল। গত সিজনে আল-ইত্তিহাদের সৌদি লিগ ট্রফি ও কিংস কাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বেনজেমা। বিপরীতে সৌদিতে এসে এখনো লিগ শিরোপা অধরা রয়ে গেছে রোনালদোর। দলবদল নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে রোনালদোর অসন্তুষ্টির কথা প্রকাশ পাওয়ার পর এই দলবদলের খবর সামনে আসল।

এদিকে,আল-হিলাল সৌদি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব।তাদের ঝুলিতে রয়েছে ২১টি লিগ শিরোপা ও চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ।