গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports বেনজেমার গোলে আল-ইত্তিহাদের ‘ডাবল’

    বেনজেমার গোলে আল-ইত্তিহাদের ‘ডাবল’

    0
    225
    ছবি সৌজন্যে : এক্স

    সৌদি প্রো লিগ জয়ের উৎসব হয়ে গেছে বেশ আগেই। এবার সৌদি কাপে দারুণ জয়ে ঘরোয়া ডাবল জিতে নিল আল-ইত্তিহাদ।ফাইনালে আল-কাদিসিয়াহকে ৩-১ গোলে হারায় আল ইত্তিহাদ। দু গোল করে জয়ের নায়ক তাদের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক কারিম বেনজেমা।সৌদি প্রো লিগ জয়েও তার ছিল বড় অবদান। ২০২২ ব্যালন দ’র জয়ী প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা এবার সৌদি প্রো লিগের সেরা ফুটবলারের স্বীকৃতি পান।

    জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ফাইনালে শুরু থেকেই দাপট ছিল আল-ইত্তিহাদের। তবে গোল আসছিল না। ২১ মিনিটে সুযোগ হাতছাড়া করেন মুসা দিয়াবি। ৩২ মিনিটে আল-কাদিসিয়াহর ডিফেন্ডার প্রাক্তন রিয়াল মাদ্রিদ অধিনায়ক নাচোর হাতে বল লাগে বক্সের ভেতর। তবে ভিএআর পরীক্ষা করে পেনাল্টি দেননি রেফারি।মিনিট দুয়েক পরই বক্সের ভেতর স্টিভেন বারহাইনের ক্রসে কাছ থেকে বুক দিয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন বেনজেমা।৪৩ মিনিটে বেনজেমার হেড কোনোরকমে ফেরান আল-কাদিসিয়াহর গোলকিপার। কিন্তু ফিরতি বলে টোকায় গোল করেন ফাঁকায় থাকা হাউসেম আওয়ার।প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে একটি গোল শোধ করেন আল-কাদিসিয়াহর পিয়েরে-এমেরিক অবামেয়াং।

    দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না কোনো দলই। লড়াই চলছিল জমজমাট।বেনজেমার শট প্রতিহত হয় বারে লেগে। ৮১ মিনিটে আল-কাদিসিয়াহর জন্য বড় ধাক্কা হয়ে আসে এসেকিয়েল ফের্নান্দেসের লাল কার্ড।৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে বেনজেমার দ্বিতীয় গোল নিশ্চিত করে আল-ইত্তিহাদের শিরোপা।এই নিয়ে দশমবার কাপ জয় করল আল-ইত্তিহাদ।