গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Lifestyle লিভার থেকে টক্সিন বের করে সবজি

    লিভার থেকে টক্সিন বের করে সবজি

    0
    130
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বর্তমান সময়ে আমাদের জীবনযাপন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। আর এর ফল ভোগ করতে হয় শরীরের বিভিন্ন অঙ্গের। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় লিভারের। অতিরিক্ত পরিমাণে তেল, ঘি, মসলা খাওয়ার ফলে লিভারে ফ্যাট জমতে শুরু করে।

    এই অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে লিভারের স্বাভাবিক কাজগুলো ব্যাহত হয়। আর এখান থেকেই বিভিন্ন রোগের সূত্রপাত ঘটে। ফ্যাটি লিভার, লিভার সিরোসিস ছাড়াও নানা ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই প্রশ্ন হল লিভার থেকে দূষিত পদার্থ বের করা ভীষণ জরুরি।কিন্তু এর জন্য কী করবেন?যদিও আজকাল ডিটক্স ওয়াটার খাওয়ার ট্রেন্ড তৈরি হয়েছে। কিন্তু ডিটক্স ড্রিংকস না খেয়েও লিভার থেকে টক্সিন বের করা যায়। এর জন্য নিয়মিত কিছু খাবার খেতে হবে। বিশেষজ্ঞরা কিছু সবজির কথা বলেছেন, যেগুলো লিভার থেকে টক্সিন বের করতে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।এই অবস্থায় ব্রকোলি, ব্রাসেলস ব্রকোলি, কেল, বাঁধাকপি, বকচই, সরিষাশাক, ওলকপি, ফুলকপির মতো সবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এসব সবজি লিভারের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।মূলত এ ধরনের কপিজাতীয় সবজি লিভারে পুষ্টি প্রদানের মাধ্যমে দূষিত পদার্থ বের করে দেয়। তা ছাড়া এ ধরনের সবজিতে সালফোরাফেন নামের একটি যৌগ রয়েছে, যা লিভার ডিটক্সিফাইয়ের কাজ করে।লিভারের রোগ থেকে বাঁচতে হলে পর্যাপ্ত জল পান করতে হবে।

    পাশাপাশি অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। এ ছাড়া লেবুর রস, তাজা ফল, হলুদ, গোলমরিচের মতো খাবার ও মশলা খেলেও লিভারের সমস্যা দূরে থাকবেন। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণের সঙ্গে প্রতিদিন শরীরচর্চা করুন।