‘মার খাওয়ার চেয়ে মরা ভাল’, গাজিয়াবাদে রহস্য

0
91
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
গাজিয়াবাদে তিন বোনের মৃত্যুর ঘটনায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তদন্ত যত এগোচ্ছে, নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে। পুলিশের একটি সূত্রের খবর, তিন বোন একটি তালিকা তৈরি করেছিল।
সেই তালিকায় ১৯ টি বিষয়ের কথা উল্লেখ রয়েছে। আর এই ১৯টি বিষয় যে তাদের বাবা-মা পছন্দ করত না, সে কথাও উল্লেখ করা হয়েছে। তিন বোনের পছন্দ ছিল কোরিয়ান সংস্কৃতি, গান, নাটক এমনকি কোরিয়ান তরুণ এবং যুবকদের। এ ছাড়াও তাদের পছন্দের তালিকায় ছিল চিন, জাপান, আমেরিকা এবং থাইল্যান্ডের বিনোদন দুনিয়া। তাদের ভাল লাগত সিনচ্যান, ডোরেমন কার্টুন এবং মোবাইল গেম। সূত্রের খবর, ডায়েরিতে পারিবারিক অশান্তিরও ইঙ্গিত মিলেছে।
তাদের চার বছরের একটি বোন রয়েছে। আদর করে সকলে ওকে দেবু বলে ডাকে। ডায়েরিতে তিন বোন লিখেছে, দেবু তাদের খুব প্রিয়। দেবুকেও তাদের মতো করে তৈরি করতে চেয়েছিল। কিন্তু বাবা-মা তা চাননি। বরং ওকে বলিউড সিনেমা দেখাতেন। গত মঙ্গলবার গাজ়িয়াবাদের একটি বহুতল আবাসনের ১০তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তিন বোন।