গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বেটিং অ্যাপ: প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি, উর্বশী-কে ইডি তলব

    বেটিং অ্যাপ: প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি, উর্বশী-কে ইডি তলব

    0
    82
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় ইডির তলব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে। একইসঙ্গে বলি অভিনেত্রী উর্বশী রাউতেলাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে সোমবার দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমিকে।
    আরও উর্বশীকে ডাকা হয়েছে মঙ্গলবার। এর আগেও ওয়ান এক্স বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় অভিনেতা অঙ্কুশ হাজরা এবং কয়েকজন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সম্প্রতি আইন প্রণয়ন করে টাকার বিনিময়ে অনলাইন গেমিংকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
    বিভিন্ন সূত্র মতে অনলাইন বেটিং অ্যাপে প্রায় ২২ কোটি ভারতীয় ব্যবহারকারী রয়েছেন, যার মধ্যে অর্ধেক নিয়মিত ব্যবহারকারী। কেন্দ্র সম্প্রতি সংসদে জানিয়েছে, ২০২২ সাল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত অনলাইন বেটিং এবং জুয়ার প্লাটফর্মগুলি ব্লক করার জন্য ১ হাজার ৫২৪টি আদেশ জারি করেছে।