অসৎ-দের থেকে সাবধান হোন, জন্মদিনে সতর্ক করলেন ফিরহাদ

0
138
ছবি সৌজন্যে : নিজস্ব
ভাঙড়ে আরাবুল ইসলাম এবং সওকত মোল্লার দ্বন্দ্বে ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে জন্মদিনে সরব হয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন গঙ্গাজলে স্নান করে সবাই তৃণমূল করতে আসেনি।
এখন যা অবস্থা শিয়ালদহ স্টেশনের ওপর থেকে ঢিল মারলে যার মাথায় পড়বে সেই তৃণমূল। ফিরহাদ হাকিমের কথায় মাথাগরম মানুষ। রয়েছে। তাঁদের বোঝাতে হবে। নিশ্চিতভাবে অসৎ মানুষ আছেন, তাঁদের থেকে সতর্ক থাকতে হবে।
দলনেত্রী তো বলেই দিয়েছেন বাজে লোকেরা ডাকলে না যেতে। খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করে ভালমানুষের সঙ্গে থাকার কথা বলেছেন ফিরহাদ হাকিম।