
মালদার পর এবার কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সীমান্তে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র বাধায় খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজই করতে পারল না বিএসএফ।
এদিকে মালদায় চোরাকারবারিতে হাতে আক্রান্ত হয়েছে বিএসএফ। শূন্যে গুলি চালাতে বাধ্য হয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা। জানা গিয়েছে হাই বিম টর্চ জ্বালিয়ে চোরাকারবারিদের আটকানোর চেষ্টা হলে অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের ওপর চড়াও হয়েছেন বাংলাদেশি চোরাকারবারিরা।
সুকান্ত মজুমদার বলেছেন বাংলাদেশ যুদ্ধজিগির তৈরি করে ভারতের অর্থনীতিতে দুর্বল করার চেষ্টা করছে। যথাসময়ে যোগ্য জবাব দেবে ভারত।
