গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad বিএসএফের চাপ, দুই ভারতীয় কৃষককে ছাড়ল বিজিবি

    বিএসএফের চাপ, দুই ভারতীয় কৃষককে ছাড়ল বিজিবি

    0
    219
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জলঙ্গিতে দুই ভারতীয় কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিজিবি-র বিরুদ্ধে। খবর পেয়ে বিজিবি-র সঙ্গে  ফ্ল্যাগ মিটিংয়ে বসে বিএসএফ।
    এরপর কার্যত ৭ ঘণ্টা পর বিএসএফের চাপে ২ কৃষককে ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি। অন্যদিনের মতো মঙ্গলবারও ভারত বাংলাদেশ সীমান্তের চল্লিশপাড়া এলাকায় নিজের জমিতে কাজ করছিলেন জলঙ্গির বাসিন্দা আবু সইদ এবং কানু হালদার। অভিযোগ তখনই বিজিবি দুই কৃষককে তুলে নিয়ে যায় চিলমারি ক্যাম্পে।
    এরপরেই জলঙ্গির ১৪৬ নম্বর বিএসএফ ক্যাম্পে পৌঁছন পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলাম এবং পরিবারের লোকজন। এরপরেই ফ্ল্যাগ মিটিংয়ে বসে দুই বাহিনী। শেষপর্যন্ত বিএসএফের চাপে দুই কৃষককে ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি।