মমতার যাওয়ার পরদিনই সাখাওয়াতে শুভেন্দু, রিপোর্ট ডিইও-র

0
38
ছবি সৌজন্যে : নিজস্ব

মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার পরদিনই সাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রংরুম পরিদর্শন করেছেন শুভেন্দু অধিকারী। বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ভবানীপুরের বিজেপি প্রাথী বলেছেন শুক্রবার ধর্না দেওয়ার পরিকল্পনায় ছিলেন।

সেজন্যই ঘরে পরার শাড়ি পরে সাখাওয়াতে পৌঁছেছিলেন। শুভেন্দু অধিকারীর দাবি ধর্না দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অভ্যেস। কিন্তু বিজেপি কর্মীরা ভেস্তে দিয়েছেন। এদিকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ঘটনায় এবার নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছেন কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী অফিসার বা ডিইও। বৃহস্পতিবার রাতে সেখানে কী কী ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কী কী করেছেন, সেই সব বিষয় ওই লিখিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিয়ম অনুযায়ী যে কোনও বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তাঁর নির্বাচনী এজেন্ট সংশ্লিষ্ট আসনের স্ট্রংরুমে যেতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেইমত নিজের কেন্দ্র ভবানীপুরের স্ট্রংরুমে গিয়েছিলেন। প্রায় ৪ ঘণ্টা সেখানে ছিলেন। এরপর সেখানে বেরিয়ে পোস্টাল ব্যালটে কারচুপি, বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।