গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Hooghly ভদ্রেশ্বরের ভাইস চেয়ারম্যান গ্রেফতার, চন্দনগরে ৬ কাউন্সিলরের ইস্তফা

    ভদ্রেশ্বরের ভাইস চেয়ারম্যান গ্রেফতার, চন্দনগরে ৬ কাউন্সিলরের ইস্তফা

    0
    313
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খানকে গ্রেফতার করেছে পুলিশ।

    এলাকায় অশান্তিতে উসকানি, পুরসভা থেকে নথি লোপাটের মত একাধিক অভিযোগে ভদ্রেশ্বর থানায় ফিরোজ খানের বিরদ্ধে অভিযোগ দায়ের করেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার। এরপরেই ফিরোজকে থানায় ডেকে জেরার পর গ্রেফতার করা হয়। এদিকে ভদ্রেশ্বরের পর চন্দননগর পুরসভায় ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ ৬ তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন।

    প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ এই ৬ কাউন্সিলর চন্দননগর পুরসভার পুর কমিশনারকে তাঁদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।