গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home National শুল্ক ইস্যুতে নাম না করে ট্রাম্পকে খোঁচা ভাগবতের

    শুল্ক ইস্যুতে নাম না করে ট্রাম্পকে খোঁচা ভাগবতের

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতকে ভয় পাচ্ছে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্পের নাম না করে এমনই দাবি করেছেন আরএসএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, ভয় পাচ্ছে বলেই ভারতের ওপরে শুল্ক চাপানো হয়েছে। তিনি অবশ্য সরাসরি আমেরিকার নাম নেননি।
    আমেরিকা কেন ভারতকে ভয় পাচ্ছে, তাও খোলসা করেননি। শুক্রবার নাগপুরে ব্রহ্ম কুমারীদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাগবত। ট্যারিফ ইস্যুতে সেখানেই আমেরিকাকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, অনেকেই ভয়ে ভয়ে আছে।
    তারা মনে করে, ভারত এগোলে তাদের জায়গা কমে যাবে। এই জন্যই শুল্ক আরোপ করেছে। কটাক্ষের সুরে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়ে বলেছেন, তিনি সাত সমুদ্র দূরে আছেন। ভারতের সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক নেই। তারপরেও ভয় পাচ্ছেন।