
৭৫ বছর বয়সে অবসরের কথা কখনোই বলেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫-র পূর্ণ হওয়ার আগে আরএসএস প্রধান মোহন ভাগবতের এই মন্তব্য ভীষণই তাৎপর্যপূর্ণ।
জল্পনা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে তাঁর ৭৫তম জন্মদিনের পর অবসর নেবেন – অর্থাৎ, বিজেপির অভ্যন্তরে একটি অব্যক্ত নিয়ম অনুসারে তিনি পদত্যাগ করবেন এবং এর আদর্শিক পরামর্শদাতা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ – আরএসএস প্রধান মোহন ভাগবত তা উড়িয়ে দিয়েছেন। এদিকে, ফের প্রত্যেক ভারতীয়-র তিনটি করে সন্তান ধারণের পক্ষে সওয়াল করেছেন রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, ভারতে মহিলাদের সন্তানধারণে হার এই মুহূর্তে ২.১। সন্তান জন্মের হার ৩ না হলে মনুষ্যজাতির অবলুপ্তি ঠেকানো যাবে না। প্রত্যেকেরই এটা মেনে নেওয়া উচিত বলে মত তাঁর। ভাগবত বলেছেন, তিনি তো পশুচিকিৎসক। সেখানে এই সমস্যা নেই। ভারতের জনসংখ্যা নীতি ২.১ হার সুপারিশ করে। গাণিতিক দৃষ্টিভঙ্গিতে ২.১ বলতে ২ বোঝায়। মানুষের .১ সন্তান বলে কিছু হয় না। তাই ২.১-এর অর্থ ৩।
ভারতের প্রত্যেক নাগরিককে দেখতে হবে, বাড়িতে তিন সন্তান যেন থাকে। জনসংখ্যা সম্পদও হতে পারে, আবার বোঝাও হয়ে উঠতে পারে।





