
এবার নবদম্পতিদের দুইয়ের অধিক সন্তানের জন্ম দেওয়ার বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবত।নাগপুরের এক জনসভায় মোহন ভাগবত বলেছেন, কোনও সন্দেহ নেই যে জনসংখ্যা কমতে শুরু করেছে।
এটা অত্যন্ত চিন্তার বিষয়। আধুনিক জনসংখ্যা শাস্ত্র বলে যখন কোনও সমাজের জনসংখ্যার হার ২.১ শতাংশের নিচে নেমে যায় তখন সেই সমাজ ধংসের মুখে পতিত হয়। তাকে কেউ মারবে না, বরং কোনও সংকটজনক পরিস্থিতি তৈরি হলে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। বিশ্বে এর উদাহরণ বহু রয়েছে। ফলে জনসংখ্যা ২.১-এর নিচে নামা কোনওভাবেই উচিত নয়। দেশের জনসংখ্যা নীতি ১৯৯৮ থেকে ২০০২ সালে তৈরি করা হয়েছিল। যেখানে বলা হয়, যে কোনও সমাজের জনসংখ্যা ২.১-এর নিচে নামা উচিত নয়। ফলে যদি ২.১-এই হার বজায় রাখতে হয় সেক্ষেত্রে দুই-এর অধিক সন্তানের জন্ম দেওয়া আবশ্যক। এটাই বলছে জনসংখ্যা বিজ্ঞান।উল্লেখ্য সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে, চিনকে ছাপিয়ে জনসংখ্যার নিরিখে বিশ্ব তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত। যদিও সেই তালিকাকে নস্যাৎ করে দক্ষিনের রাজ্য থেকে বার বার অধিক সন্তান জন্ম দেওয়ার আর্জি
জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এবার সেই সুর শোনা গিয়েছে আরএসএস প্রধানের মুখে।
