বাংলায় ‘ভাইপো কাট’ বন্ধ হবে, নিতিনের কাটমানি তোপ

0
560
ছবি সৌজন্যে :ফেসবুক

বিজেপি ক্ষমতায় এলে ভাইপো কাট বন্ধ হবে। রতুয়ার সভা থেকে কাটমানি ইস্যুতে আক্রমণ করেছেন নিতিন নবীন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেছেন এখানে ভাইপোর সিন্ডিকেট চলে। যে ক্লাবগুলোর মাধ্যমে গরিব মানুষের টাকা লুঠ হয়। এবার ওই ক্লাবগুলো মানুষের বিকাশের কাজ করবে। তিনি আরও বলেছেন যে সিন্ডিকেটেক মাধ্যমে বাংলায় চাকরি হত, এবার সিন্ডিকেট নয়, মেধার ভিত্তিতে চাকরি হবে।

হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপির কোনাও কর্মী আক্রান্ত হলে ৪ তারিখের পর সব হিসেব হবে। কাউকে ছাড়া হবে না।