
পুজোয় মুক্তি পেয়েও বক্স অফিসে বাজিমাত করতে পারেনি আলিয়া ভাটের, জিগরা। করণ জোহরের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছিলেন তিনি।
কিন্তু সিনেমা তৈরি করতে যা খরচ হয়েছে, বাজেটের সেই অর্থটুকুও ফেরত পাননি।এতেই নাকি বেশ হতাশ অভিনেত্রী।শোনা যাচ্ছে, এবার দক্ষিণে মন দিতে চলেছেন আলিয়া। সেখানকার এক ব্লকবাস্টার নির্মাতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের,গাঙ্গুবাই।সূত্রমতে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে। হায়দরাবাদের প্রযোজনা সংস্থা বৈজন্তী ফিল্ম নাকি ছবিটি প্রযোজনা করছে। উল্লেখ্য, এই সংস্থার সঙ্গে যুক্ত অশ্বিণের স্ত্রী প্রিয়াঙ্কা দত্ত।প্রসঙ্গত,জিগরা’র ভরাডুবির পর আলিয়া ও করণকে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল।ছবি নির্মাতাদের বিরুদ্ধে ফেক কালেকশন দেখানোর অভিযোগ এনেছিলেন অভিনেত্রী-প্রযোজক দিব্যা খোসলা।রটনা, তিক্ততা এই পর্যায়ে গিয়েছে যে রণবীর কাপুরের অ্যানিম্যাল পার্ক ছবি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্ত্রীর অপমানের জেরেই নাকি অ্যানিম্যাল ছবির সিক্যুয়েল অ্যানিম্যাল পার্ক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।কারণ অভিনেত্রী-প্রযোজক দিব্যা ছবির অন্যতম প্রযোজনা সংস্থা টি-সিরিজের মালিক ভূষণ কুমারের স্ত্রী।









