গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home Newsdesk নির্বাচনে ভরাডুবি, রাজস্থানের কৃষিমন্ত্রীর পদত্যাগ 

    নির্বাচনে ভরাডুবি, রাজস্থানের কৃষিমন্ত্রীর পদত্যাগ 

    0
    173
    Elections plunged Rajasthan agriculture minister resigns
    Elections plunged Rajasthan agriculture minister resigns
    লোকসভা নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগ করেছেন রাজস্থানের কৃষি-গ্রামোন্নয়ন মন্ত্রী কিরোদি লাল মীনা। যা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
     সূত্রের খবর, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের আগে রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁর প্রচারে থাকা সাতটি আসনের মধ্যে যদি একটিতে বিজেপি হেরে যায়, তাহলে তিনি পদত্যাগ করবেন।কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই দেখা যায় কিরোদি লাল মীনার প্রচার করা পূর্ব রাজস্থানের দৌসা, ভরতপুর, ঢোলপুর, কারাউলি, আলওয়ার, টঙ্ক-সাওয়াই মাধোপুর এবং কোটা-বুন্দিত-র আসনগুলির একটিতে হেরে গিয়েছে বিজেপি। এরপরেই জনগণকে দেওয়া কথা রাখতেই কৃষি, গ্রামোন্নয়ন, বিপর্যয় মোকাবিলা ও ত্রাণমন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন কিরোদি লাল মীনা।এদিন পদত্যাগ করার আগে এক্স হ্যান্ডেলে মন্ত্রী বলেছেন, রঘুকূল রীতি সদা চলি আই। প্রাণ যাই পর বচন না যাই। অর্থাৎ কথা রেখেছেন তিনি।