গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National রামমন্দির উদ্বোধনে স্বাধীন ভারত : ভাগবত 

    রামমন্দির উদ্বোধনে স্বাধীন ভারত : ভাগবত 

    0
    85
    ছবি সৌজন্যে : এক্স
    অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনই ভারত প্রকৃত স্বাধীন হয়েছে। এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।
    গত বছর ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। সেই উদ্বোধনের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে এ বছর ১১ জানুয়ারি।এই প্রসঙ্গে ইন্দোরের একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছেন, গোটা বিশ্বকে এই মুহূর্তে বোঝানোর প্রয়োজন রয়েছে যে, ভারতে সব ধর্মের মধ্যে সদ্ভাব রয়েছে। সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। বহুত্ববাদে জোর দিয়ে তিনি বলেছেন, ভারতই একমাত্র দেশ, যেখানে রামকৃষ্ণ মিশনে ক্রিসমাস উৎসব পালন করা হয়। ভারতে সম্প্রীতি বজায় রয়েছে এ কথা বিশ্বকে বোঝাতে গেলে একটি মডেল তৈরি করতে হবে।
    রাম মন্দির নির্মাণের পর কিছু কিছু মানুষ ভেবে ফেলেছেন বিভিন্ন জায়গায় এইভাবেই মন্দির-মসজিদ ইস্যু তৈরি করতে পারবেন। এই প্রবণতা মেনে নেওয়া যায় না।