জিটিএ ছাড়লেন অনীত, তৃণমূল ত্যাগ প্রদীপের, রবীন্দ্রনাথও

0
526
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র চিফ এক্সিকিউটিভ পদ ছাড়লেন অনীত থাপা। ২০২২-র অনীত থাপা ওই পদে বসেছিলেন।
সেই হিসেবে আরও এক বছর এই পদে থাকার কথা ছিল অনীতের। প্রসঙ্গত মঙ্গলবারই কার্শিয়াংয়ে গিয়ে জিটিএ দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন জিটিএতে যে দুর্নীতি হয়েছে তার তদন্তের প্রয়োজন রয়েছে। শুভেন্দু অধিকারী কথা যাঁরা চুরি করেছেন তাঁদের জেলে ভরা হবে। কাউকে রেয়াত করা হবে না। যাঁরা লুঠ করেছেন তাঁদের জেলে ঢোকানোর ব্যবস্থা করবে সরকার। ২০২২-এ জিটিএ নির্বাচনে ৪৫ আসনের মধ্যে ২৭টিতে জয়ী হয়েছিলেন অনীতের দল। চেয়ারম্যান করা হয় অঙ্গুল চৌহানকে। তৃণমূলের সঙ্গে জোট গড়ে লড়েছিলেন অনীত। ১০ আসনে প্রার্থী দিয়ে ৫ আসন দখল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই নির্বাচনে অংশ নেয়নি বিমল গুরুংদের দল গোর্খা জনমুক্তি মোর্চা। এদিকে পূর্ব বর্ধমান জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়ার প্রাক্তন বিধায়ক নিজের পদত্যাগ পত্র রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর কাছে পাঠিয়েছেন বলে খবর। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেলা সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। এদিকে মাত্র ২৪ ঘণ্টা আগে দায়িত্ব দিয়েছিল তৃণমূল। খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার তৃণমূলের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। মঙ্গলবার তাঁকে জেলা সম্পাদকের দায়িত্ব দিয়েছিল তৃণমূল।
বুধবার প্রদীপ সরকার স্পষ্ট করেছেন তিনি এই পদ গ্রহণ করছেন না এবং দলও ছাড়ছেন। খড়গপুর সদর থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ে দিলীপ ঘোষের কাছে হেরে যান প্রদীপ সরকার।