ভাটপাড়ায় আটক ৩ বাংলাদেশি!

0
186
ছবি সৌজন্যে : নিজস্ব
ভাটপাড়ায় আওয়ামী লিগের সদস্য সন্দেহে ৩ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ভাটপাড়ার জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড়ে।পুলিশ সূত্রেই খবর আটকরা হলেন, আশাবুল রহমান, জুয়েল ও আবিদ।
জানা গিয়েছে, জগদ্দল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভাটপাড়ার জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোরে একটি বাড়িতে হানা দেয়। সেখানেই ৩ জন বাংলাদেশি এসে এখানে বসবাস করছে বলে খবর পায় পুলিশ। এরপর জগদ্দল থানার পুলিশ পৌঁছলে তাদের কাগজপত্র ও নথিপত্র দেখতে চাইলে তারা সমস্ত কাগজপত্র দেখাতে পারেনি।
ফলে বাড়িতে তিনজনকে পাওয়া যায় বাকিরা পলাতক। এই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ এর জন্য জগদ্দল থানায় নিয়ে যায় পুলিশ।