ভবানীপুরের গোডাউনে ক্যানসার-ডায়াবিটিসের জাল ওষুধ!

0
176
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সাড়ে ৬ কোটির জাল ওষুধ চক্রের পর্দাফাঁস হয়েছিল মঙ্গলবার। এখন তদন্তে জানা গিয়েছে এরমধ্যে যেমন ক্যানসারের ওষুধ রয়েছে, তেমন ডায়াবেটিসের ওষুধও রয়েছে। ২-৩ লাখ টাকার ইঞ্জেকশনও জাল করা হয়েছে।
শিশুদের ওষুধ জাল করা হয়েছে কিনা তা নিয়ে আতঙ্কও তৈরি হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন জাল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় লিভার, কিডনি ড্যামেজ হতে পারে। সেন্ট্রাল এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের অভিযানে ভবানীপুরের গোডাউন থেকে যেসব ওষুধ উদ্ধার হয়েছে তার বেশিরভাগই ক্যানসার ও ডায়াবিটিশের মত রোগের। ঘরে ঘরে এই মুহূর্তে যে ওষুধগুলোর চাহিদা সবথেকে বেশি সেই ওষুধগুলোই জাল করা করা হয়েছে। জানা গিয়েছে ইঞ্জেকশনে ওষুধের বদলে জল ভরে দেওয়া হয়েছে। জাল ওষুধের কারবার চালানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতিবেশীরা জানাচ্ছেন বাড়িতে একাই থাকতেন তিনি। তাকে ১৪ দিনের জেলে পাঠিয়েছে আদালত। উদ্ধার ওষুধের গুণগত মান যাচাইয়ে পাঠানো হয়েছে কোয়ালিটি কন্ট্রোলে।