হাথরসকাণ্ডে ভোলে বাবার ভক্তি বদলাচ্ছে ক্ষোভে

0
165
Bholes fathers devotion is changing to anger
Bholes fathers devotion is changing to anger
তাঁর যদি সত্যিই শক্তি থাকে, হাসপাতালে এসে আহতদের সুস্থ করে তুলুক। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনায় ধর্মীয় গুরু নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার প্রতি বিশ্বাস-ভক্তি ক্রমশ ক্ষোভের রূপ নিচ্ছে।
ভক্তদের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, যার প্রতি এত আস্থা, বিশ্বাস, ভরসা তাদের, এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি কেন সাহায্যের জন্য এগিয়ে আসছেন না। তাদের কথায়,  ভোলে বাবা যদি সত্যিই শক্তি থাকে, তাহলে আমাদের এসে বাঁচান, সুস্থ করে তুলুন।এদিকে, হাথরসের পদপিষ্টের ঘটনার পর দু’দিন কেটে গেলেও এখনও বেপাত্তা ভোলে বাবা। তাঁর আশ্রমে গিয়েও তল্লাশি চালানো হয়েছে। অন্যদিকে, হাথরসের হাসপাতাল আর মর্গ ছুটে বেড়াচ্ছেন পরিজনেরা। কেউ শনাক্ত করতে পেরেছেন, কেউ আবার মৃতদের ভিড়ে খুঁজে বেড়াচ্ছেন তাদের স্বজনকে। তারমধ্যেই ধর্মীয় গুরুর বিরুদ্ধে ক্ষোভ বাড়তে শুরু করেছে ভক্তদের একাংশের মধ্যে। বুধবারেও সেই ক্ষোভের আঁচ দেখা গিয়েছে হাথরসের বেশ কিছু জায়গায়। হাথরসের বাসিন্দা বিনোদ তাঁর পরিবারের চার সদস্যকে হারিয়েছেন। ভোলে বাবার বিরুদ্ধে ক্ষোভ উগরে গিয়েছেন তিনি। তাঁর বাড়িতে লাগানো ধর্মগুরুর ছবি ছিঁড়ে ফেলেছেন।