
অক্ষয় কুমার ও ওয়ামিকা গাব্বি অভিনীত নতুন ছবি,ভূত বাংলা,বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে।মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ছবিটি ভারতে ১০০ কোটির ক্লাব পেরিয়ে গেছে।
এর মাধ্যমে অক্ষয় কুমারের ক্যারিয়ারের ২০তম সিনেমা হিসেবে ১০০ কোটির তালিকায় নাম লেখাল এই ছবি।রবিবার রাত ১০টা পর্যন্ত ছবিটি আয় করেছে প্রায় ১২.৫০ কোটি টাকা।সব মিলিয়ে ভারতের বাজারে ১০ দিনে ছবিটির নেট কালেকশন দাঁড়িয়েছে ১১৩.৪০ কোটি টাকা। আর গ্রস কালেকশনের হিসাবে ভারতে আয় ১৩৪.৯৮ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে ছবিটি। ১০ম দিনে বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে প্রায় ৩ কোটি টাকা।ফলে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১৭৯.৪৮ কোটি টাকা।পরিচালক প্রিয়দর্শন নির্মিত এই ছবিতে আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, মিথিলা পালকার, পরেশ রাওয়াল, গোবর্ধন আসরানি এবং টাবু।
উল্লেখযোগ্য বিষয় হলো, কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানির এটি শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। গত বছরের ২৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
