খেলরত্নে ভূষিত মনু, সম্মানিত পশ্চিমবঙ্গের সাঁতারু

0
164
ছবি সৌজন্যে : এক্স
দীর্ঘ বিতর্কের পর শুটার মনু ভাকেরকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করেছেন রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু।স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির রয়েছে মনু ভাকেরের।
প্রথমে তাঁর নাম খেলরত্নের জন্য না রাখা হলেও পরে পরিস্থিতি বদলায়। অন্যদিকে, বিশ্বচ্যাম্পিয়ন কনিষ্ঠতম দাবাড়ু ডি গুকেশকের হাতে খেলরত্ন পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি।শুক্রবার রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কারের ভূষিত হয়েছেন সরবজ্যোত সিং। অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের-সরবজ্যোত সিং জুটি।খেলরত্ন সম্মানে ভূষিত হয়েছেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং।ভারত সরকারের তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন পশ্চিমবঙ্গের সাঁতারু সায়নী দাস। ইংলিশ চ্যানেল-সহ একাধিক চ্যানেল জয় করেছেন তিনি।অলিম্পিকে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রুজকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন আমন। ২০২৪-র অর্জুন পুরস্কার পেয়েছেন তিনি।
প্রথম ভারতীয় হিসেবে পঞ্চাশ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জেতেন স্বপ্নিল কুশালে। তিনি এদিন অর্জুন পুরস্কার পেয়েছেন।দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রাক্তন কোচ আর্মান্দো কোলাসো।