
ভুটানের জলেই উত্তরবঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটেছে। ওদের ক্ষতিপূরণ দেওয়া উচিত! সোমবার জলপাইগুড়ির নাগরাকাটা থেকে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বামনডাঙা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য প্রশাসন অনেক দিন ধরে বলেছে ইন্দো-ভুটান নদী কমিশন গড়া হোক এবং তার সদস্য করা হোক বাংলাকে। ভুটানের জলেই এত বড় ঘটনা ঘটেছে। রাজ্য সরকার চায় ওরা ক্ষতিপূরণ দিক। এর পরেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সবটাই তো রাজ্যকে করতে হয়। দিল্লি এক পয়সাও দেয় না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের চাপে আগামী ১৬ অক্টোবর এ সংক্রান্ত একটি বৈঠক ডেকেছে কেন্দ্র। সেই বৈঠকে রাজ্য থেকে এক আধিকারিককে পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যদিও বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হবে, সে সব স্পষ্ট করে জানাননি তিনি।
