বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল নেতা বিভাসের ‘নকল থানা’

0
120
ছবি সৌজন্যে : নিজস্ব
শুধুমাত্র রাজধানী দিল্লিতে নয়, কলকাতাতেও প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী খুলেছিল নকল থানা। বেলেঘাটা থানা থেকে এক কিলোমিটার দূরে চলছিল বিভাসের নকল পুলিশের কারবার। পাশাপাশি সাড়ে সাতশো মিটার দূরে অবস্থিত ফুলবাগান থানাও।
জানা গিয়েছে, বেলেঘাটার সিআইটি রোডে একটি বাড়িতে গত জুলাই মাসে চল্লিশ হাজার টাকার বিনিময়ে দুটি ঘর ভাড়া নিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন নেতা বিভাস অধিকারী। এবং সেখানেই নকল থানার কারবার চালাতেন বিভাস অধিকারী। পাশাপাশি আরও জানা গিয়েছে, ওই বাড়িতে পুলিশের বোর্ড থেকে শুরু করে ইন্টারপোল ও ন্যাশনাল ইনভেস্টিগেশন-র ব্যানার লাগানো ছিল। যদিও বিভাস অধিকারীকে নয়ডা থেকে গ্রেফতারের পর তড়িঘড়ি তাঁর লোকজন সেই সমস্ত বোর্ডগুলি খুলে ফেলে এবং ঘরে তালা ঝুলিয়ে দেয়। স্থানীয়রা জানাচ্ছেন, তাঁরা জানতেন বিভাস অধিকারী পুলিশের আধিকারিক কারণ তিনি সবসময় সিকিউরিটি এবং আর্মড ফোর্স নিয়ে ঘুরে বেড়াতেন এবং বেলেঘাটায় সেইভাবেই আসতেন।এর আগে উত্তরপ্রদেশের নয়ডায় ভুয়ো থানা খলে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারী।
পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। ইডি-সিবিআইয়ের ডাকে বেশ কয়েক বার হাজিরাও দিয়েছিলেন। এক সময় নলহাটি-২ ব্লকে তৃণমূলের সভাপতি ছিলেছ বিভাস। শুধু বিভাসই নয়, তার পুত্র অর্ঘ্য অধিকারীও গ্রেফতার হয়েছেন। এ ছাড়া গ্রেফতার আরও চার জনকে পুলিশ গ্রেফতার করেছে।