নয়ডায় তৃণমূল নেতার ভুয়ো থানা, গ্রেফতার বীরভূমের বিভাস

0
239
ছবি সৌজন্যে : এক্স

উত্তরপ্রদেশের নয়ডায় ভুয়ো থানা খলে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারী। পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। ইডি-সিবিআইয়ের ডাকে বেশ কয়েক বার হাজিরাও দিয়েছিলেন। এক সময় নলহাটি-২ ব্লকে তৃণমূলের সভাপতি ছিলেছ বিভাস।

শুধু বিভাসই নয়, তার পুত্র অর্ঘ্য অধিকারীও গ্রেফতার হয়েছেন। এ ছাড়া গ্রেফতার আরও চার জনকে পুলিশ গ্রেফতার করেছে। সেই অফিসের নাম দিয়েছিলেন ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন। তাদের কাছ থেকে মোবাইল ফোন, তিনটি পৃথক ব্যাঙ্কের চেকবই, ১৬টি রাবার স্ট্যাম্প, একটি স্ট্যাম্প প্যাড, বিভিন্ন প্রতিষ্ঠানের ন’টি আইডি কার্ড, তিনটি ভিজিটিং কার্ড, শংসাপত্র, লেটারহেড, একাধিক এটিএম কার্ড এবং ৪২ হাজার ৩০০ টাকা নগদ অর্থ উদ্ধার হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর বিভাসের নাম উঠে এসেছিল। এক সময় বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন নলহাটির ওই বাসিন্দা। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তিনি।

মানিকের গ্রেফতারির পর পরেই ইডি আধিকারিকেরা উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল। তল্লাশি অভিযানের পর সেই ফ্ল্যাট সিলও করে দেওয়া হয়। তার আগে বীরভূমে বিভাসের বাড়ি এবং আশ্রমে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই।