গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk গাজা : বাইডেনের প্রথম দফা প্রস্তাব মানল ইজরায়েল 

    গাজা : বাইডেনের প্রথম দফা প্রস্তাব মানল ইজরায়েল 

    0
    144
    Gaza  Israel accepted Bidens first proposal
    Gaza Israel accepted Bidens first proposal
    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত তিন দফা যুদ্ধবিরতির প্রস্তাবের প্রথম দফা মেনে নিয়েছে ইজ়রায়েল সরকার। ইজ়রায়েলের মুখ্য বিদেশনীতি উপদেষ্টা ওফির ফক বিষয়টি নিশ্চিত ভাবে জানিয়েছেন।
    তবে এখনও বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের দাবি, তাঁদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হামাসকে ধ্বংস করা। এরই মাঝে হামলা অব্যাহত গাজ়ায়। সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় গাজ়ার একাধিক জায়গায় ইজ়রায়েলের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এখনও পর্যন্ত জোর করে রাফা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অন্তত ১০ লাখ মানুষকে।কয়েক মাসে ইজ়রায়েলকে বহুবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তবে কোনও বারই তা মানেনি বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এবার সূত্রে খবর, জো বাইডেনের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির তিন দফার প্রথম দফাটি মেনে নিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। তবে তাদের দাবি, যতক্ষণ না হামাস ইজ়রায়েলের সব দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ পুরোপুরি এই যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইজ়রায়েল।