কোভিডে চিনের ল্যাবে বাইডেনের উপদেষ্টার অনুদান 

0
26
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

চিনের উহানের যে পরীক্ষাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়েছিল বলে মনে করা হয়, সেখানে টাকা ঢেলেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউচি। নথি প্রকাশ করে এমনই দাবি করেছেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ,ডিএনআই, তুলসি গাব্বার্ড।

ডিএনআই পদ ছাড়ার আগে কিছু বিস্ফোরক নথি তিনি প্রকাশ করেছেন। তাঁর দাবি, এই নথি আগে কখনও প্রকাশ্যে আসেনি। সেখানেই ফাউচির কীর্তির সপক্ষে প্রমাণ রয়েছে। ২০২০ সালের প্রথম দিকে যখন আমেরিকায় কোভিড ছড়াতে শুরু করল, বাইডেন প্রশাসন তার মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ করেছিল। সেই প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন ফাউচি।

অভিযোগ, উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজি,ডব্লিউআইভি-তে বাদুড়দের করোনা ভাইরাস সংক্রান্ত পরীক্ষার জন্য টাকা দিয়েছিলেন তিনি। এমনকি, সেখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেন বলে দাবি করেছে তুলসির দফতর। বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ নিয়ে গোয়েন্দাদের অনুসন্ধানকে প্রভাবিত এবং ভুল পথে চালিত করা হয়েছিল। এই নথি থেকেই বোঝা যাচ্ছে, প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউচি তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ২০২৪ সালে কংগ্রেসের সামনেও তিনি মিথ্যা বলেছেন। এ বিষয়ে নিজের যোগ অস্বীকার করেছেন।