কৃষ্ণার পদত্যাগের ২ দিনের মধ্যেই বিধাননগরে পুরপ্রশাসক

0
21
ছবি সৌজন্যে : ফাইল
মেয়র পদে পদত্যাগের ২ দিনের মধ্যেই বিধাননগর পুরসভায় পুরপ্রশাসক নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন কৃষ্ণা চক্রবর্তী।
ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানান তিনি। এরপরেই বিধাননগর পুরসভার প্রশাসক হয়েছেন রবি আগরওয়াল। ২০০৬ সালে ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী মেয়রের পদত্যাগের পর বিধাননগর পুরসভার পুরবোর্ড ভেঙে দেওয়া হয়। এরপরেই বিধাননগর পুর এলাকা মানুষের পরিষেবা সচল রাখতে পুরপ্রশাসক বসানো হয়েছে।
এখন থেকে পুরপ্রশাসক রবি আগরওয়ালই বিধাননগর পুরসভার পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব সামলাবেন।