
সোমবার চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান। হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে বলে বিস্ফোরক দাবি করেছে বিধাননগর কমিশনারেটের ডিসি অনীশ সরকার।
জমায়েত থেকে পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সকেট বোমাও ব্যবহার হতে পারে। অডিও প্রকাশ করে এমনটাই দাবি করা হয়েছে পুলিশের তরফে। দুই চাকরিহারা শিক্ষকের অডিও ক্লিপ পুলিশের হাতে এসেছে, তার থেকেই তথ্য পেয়েছেন বলে দাবি করেছেন ডিসি বিধাননগর। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় এসএসসি অভিযান নিয়ে পোস্ট করেছেন। অনুমতি চেয়ে একটি মেল বিধাননগর পুলিশ কমিশনারেটকে পাঠায়।
পুলিশ কোনও অনুমতি দেয়নি বলে দাবি করেছেন অনীশ সরকার। অডিও ক্লিপ নিয়ে পুলিশ যে দাবি করছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন সুমন বিশ্বাস।
