
বিমানবন্দর লাগোয়া নিউটাউন, রাজারহাট, সল্টলেকে লেজার লাইট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। বিধাননগরের ডেপুটি কমিশনার ও বিমানবন্দর কর্তৃপক্ষের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে এয়ারপোর্ট, নারায়ণপুর, বাগুইআটি, নিউটাউন, রাজারহাট, সল্টলেকের একাংশে আর লেজার আলো ব্যবহার করা যাবে না। ওই এলাকার বিভিন্ন হোটেল, ব্যাঙ্কোয়েট, রেস্তোরাঁ, ক্লাব কিংবা বহুতলে যে লেজার আলো ব্যবহার করা হচ্ছে তাতে বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। সেই কারণেই এই নিষেধাজ্ঞা।
