গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National কৃষকদের সস্তায় রাসায়নিক সার, ৩৮৫০ কোটি কেন্দ্রের 

    কৃষকদের সস্তায় রাসায়নিক সার, ৩৮৫০ কোটি কেন্দ্রের 

    0
    161
    ছবি সৌজন্যে : এক্স

    আন্দোলনের মধ্যে নতুন বছরে কৃষকদের সস্তায় রাসায়নিক সার দিতে ৩ হাজার ৮৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

    পাঞ্জাব ও হরিয়ানায় লাগাতার চলছে কৃষক আন্দোলন। চলতি সপ্তাহেই পাঞ্জাবজুড়ে অবরোধ চলছিল। তার প্রেক্ষাপটে বছরের প্রথম দিনে কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা করেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেখান থেকেই কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃষকদের কাছে যাতে সস্তায় রাসায়নিক সার বা  ডি-অ্যামোনিয়াম ফসফেটের যোগান থাকে, তা নিশ্চিত করতে নতুন করে ৩ হাজার ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এছাড়া ডিএপি সারের দামও বেঁধে দেওয়া হয়েছে। ৫০ কেজির বস্তার দাম পড়বে ১ হাজার ৩৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে রাসায়নিক সারের দাম আকাশ ছোঁয়া। খোলা বাজারে রাসায়নিক সারের ৫০ কেজি বস্তার দাম ৩ হাজার টাকারও বেশি। কৃষকদের সহযোগিতা করার জন‍্যই এই সারের দাম বেঁধে দেওয়া হয়েছে।এর পাশাপাশি বরাদ্দ বেড়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায়। বরাদ্দের পরিমাণ বাড়িয়ে করা হল ৬৯ হাজার ৫১৫ কোটি টাকা। এরমধ্যে প্রযুক্তিগত আধুনিকীকরণের জন‍্য বরাদ্দ করা হয়েছে ৮০০ কোটি টাকা। কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে ৮২৪.৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    কৃষক আন্দোলনের সময় থেকেই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র দাবি পথে নেমেছেন কৃষকরা। এমএসপি-র দাবি এখনও সম্পূর্ণভাবে পূরণ না হলেও, সারের জন্য বরাদ্দ বাড়ানোয় অনেকটাই স্বস্তি পাবে কৃষকরা।