
কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে একাধিক নতুন ফিচার অ্যাড হতে চলেছে। যা এর ব্যবহারকে করবে আরও দ্রুত এবং সহজ। নতুন জিপিটি-৫ মডেলের উদ্বোধনের সঙ্গে ওপেনএআই ঘোষণা করেছে, চ্যাটজিপিটির চেহারা, কর্মক্ষমতা এবং ফিচারগুলোতে আসছে আমূল পরিবর্তন।
জিপিটি-৫ চালুর সাথে ওপেনএআই পুরনো মডেলগুলো যেমন GPT-4o, GPT-4.1 ও GPT-4.5 বন্ধ করে দিচ্ছে। এখন চ্যাটজিপিটি ডিফল্টভাবে জিপিটি-৫-এ চলবে। নতুন অটো-সুইচিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেরা মডেল বেছে নিয়ে দ্রুত ও স্মার্ট উত্তর দেবে। ফলে মডেল পরিবর্তনের ঝামেলা থাকছে না।আসছে পার্সোনালিটি ফিচার।এবার ইউজাররা টেক্সট-ভিত্তিক উত্তর দেওয়ার জন্য ৪ ধরনের নতুন ব্যক্তিত্ব বেছে নিতে পারবেন, সিনিক অর্থাৎ বিদ্রূপাত্মক ও সরাসরি উত্তর, রসিকতার সাথে কার্যকর তথ্য।রোবট অর্থাৎ সুনির্দিষ্ট, সংক্ষিপ্ত ও আবেগহীন উত্তর।লিসনার অর্থাৎ উষ্ণ ও শান্ত ভঙ্গিতে, হালকা রসিকতার সাথে আপনার চিন্তা প্রতিফলন।নার্ড অর্থাৎ কৌতূহলী ও জ্ঞানপিপাসু, পরিষ্কারভাবে ব্যাখ্যা করে। ইচ্ছা করলে ইউজাররা আগের ডিফল্ট স্টাইল-এও ফিরতে পারবেন।এখন থেকে চ্যাটজিপিটি আরও জটিল ও বিস্তারিত প্রম্পট থেকে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে পারবে।
তৈরি হওয়া সাইট বা অ্যাপ ক্যানভাসে প্রিভিউ ও ইন্টারঅ্যাক্ট করার সুযোগও থাকবে।আরও বেশি অ্যাপ কাস্টমাইজেশনহচ্ছে ফলে ইউজাররা এখন চ্যাটজিপিটির অ্যাকসেন্ট কালার পরিবর্তন করে চ্যাট বাবল, ভয়েস বাটন ও হাইলাইটেড টেক্সটের রঙ কাস্টমাইজ করতে পারবেন।








