গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology গুগল সার্চে বড় পরিবর্তন

    গুগল সার্চে বড় পরিবর্তন

    0
    13
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ প্ল্যাটফর্ম গুগল তাদের সার্চ ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। এতদিন কোনো তথ্য খুঁজলে বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেখানো হতো।

    এখন সেই জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরাসরি উত্তর,কথোপকথনের মতো তথ্য আদান-প্রদান এবং ইউজারের প্রয়োজন অনুযায়ী আলাদা অভিজ্ঞতা দেখাবে গুগল।গুগলের বার্ষিক প্রযুক্তি সম্মেলনে নতুন এই পরিবর্তনের ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটি বলছে, গত ২৫ বছরে সার্চ ব্যবস্থায় এটিই সবচেয়ে বড় পরিবর্তন।নতুন ব্যবস্থায় ইউজার বড় প্রশ্ন লিখতে পারবেন।গুগল শুধু লিংক দেখাবে না, বরং নিজেই তথ্য বিশ্লেষণ করে উত্তর দেবে। প্রয়োজনে ইউজার একই বিষয়ে ধারাবাহিক প্রশ্নও করতে পারবেন।এছাড়া নতুন সুবিধায় এমন স্বয়ংক্রিয় তথ্য সহকারী থাকবে, যা ইউজারের হয়ে ইন্টারনেটে তথ্য খুঁজে নজরদারি করতে পারবে।উদাহরণ হিসেবে গুগল জানিয়েছে, কেউ চাইলে নির্দিষ্ট বাজার পরিস্থিতি বা কোনো বিষয়ের পরিবর্তন পর্যবেক্ষণে এই সহকারী ব্যবহার করতে পারবেন। নতুন তথ্য পাওয়া গেলে সেটি জানিয়ে দেওয়া হবে।আরও একটি সুবিধায় ইউজাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী ছোট আকারের সেবা বা অ্যাপ তৈরি করতে পারবেন। খাবারের তালিকা, ব্যায়াম পরিকল্পনা কিংবা ব্যক্তিগত সময়সূচির মতো কাজেও এটি ব্যবহার করা যাবে।প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে অনলাইন সংবাদমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটে। কারণ আগে ইউজাররা তথ্য জানতে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতেন।এখন গুগল নিজেই অনেক তথ্যের উত্তর দেখিয়ে দিলে ওয়েবসাইটের ভিজিটর কমে যেতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, এখন শুধু সার্চের জন্য লেখা কনটেন্টে আগের মতো সুবিধা পাওয়া যাবে না। বরং মৌলিক সংবাদ, বিশ্বাসযোগ্য তথ্য, নিজস্ব রিপোর্ট ও ভিডিওভিত্তিক কনটেন্টের গুরুত্ব বাড়বে।