
আসন্ন আইওএস ২৭ আপডেটে আইফোনের ক্যামেরা অ্যাপে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে অ্যাপল। নতুন ভার্শনে ক্যামেরা ইন্টারফেসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও সিরি’তে অ্যাড হচ্ছে নতুন সব ফিচার।
আইওএস-এর এই নতুন আপডেটে ক্যামেরা অ্যাপটিকে ইউজাররা নিজেদের প্রয়োজন অনুসারে সাজিয়ে নিতে পারবেন।এ পরিবর্তনের মাধ্যমে পেশাদার ফটোগ্রাফার থেকে শুরু করে শখের ইউজার সবাই আইফোনের ছবির আউটপুট বা মানের ওপর আগের চেয়ে বেশি নিয়ন্ত্রণ পাবেন।উল্লেখ্য,২০২৬ সালের ডব্লিউডব্লিউডিসি’ ইভেন্টটি ৮ থেকে ১২ জুন অনুষ্ঠিত হবে, যেখানে ফোনের গতি ও এআইয়ের ওপর জোর দেবে অ্যাপল। আর এসব বড় চমকের তালিকায় এবার যোগ হচ্ছে উন্নতমানের ক্যামেরা ফিচার।এদিকে,আইফোনের ক্যামেরা অ্যাপে অ্যাপলের করা সবচেয়ে বড় পরিবর্তনটি হতে যাচ্ছে এর ,কাস্টমাইজেশন সুবিধা, যেখানে পছন্দমতো অ্যাপটিকে সাজিয়ে নেওয়া যাবে।রিপোর্ট অনুসারে, আইফোন ক্যামেরা অ্যাপটি শুরুতে অ্যাপলের চেনা পরিচিত রূপেই থাকবে। তবে রেজুলিউশন, ফ্ল্যাশ বা লাইভ ফটো’র মতো অপশনগুলো এখন নতুন এক অ্যাড উইজেট-এর মাধ্যমে বদলে ফেলা যাবে।
এ ছাড়া অ্যাপটিতে আরও কিছু ফিচার অ্যাড করছে অ্যাপল, যার মাধ্যমে ছবির ডেপথ-অফ-ফিল্ড, এক্সপোজার ও অ্যাপলের সিগনেচার ফটো স্টাইল ফিচারগুলো আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যাবে।আইফোনে এসব সেটিং পরিবর্তনের জন্য অ্যাপল,ক্যামেরা কন্ট্রোল বাটন নামে সহজ এক উপায় দিলেও সরাসরি টাচস্ক্রিন থেকে এগুলো পরিবর্তন করা আরও সহজ হবে।








