গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National জল জীবন মিশন নিয়ে দিল্লিতে বড় সিদ্ধান্ত 

    জল জীবন মিশন নিয়ে দিল্লিতে বড় সিদ্ধান্ত 

    0
    3
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    নতুন বিজেপি সরকারের আমলে এতদিন আটকে থাকা সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের কাজ যত দ্রুত সম্ভব চালু করতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। তার মধ্যে অন্যতম জল জীবন মিশন, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প।

    মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী শুক্রবার একাধিক মন্ত্রী ও কেন্দ্র সরকারি সংস্থাগুলির সঙ্গে ম্যারাথন বৈঠকের পর বেশ কিছু প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করেছেন। আয়ুষ্মান মন্দির অর্থাৎ দিল্লির মহল্লা ক্লিনিকের আদলে বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র চালুর জন্য শনিবারই বৈঠকে বসবেন বলে জানিয়েছেন তিনি। অনুপ্রবেশকারীদের নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাফ মন্তব্য, অনুপ্রবেশকারীদের জেলে রেখে ভারতীয় করদাতাদের পয়সা নষ্ট করবে না সরকার। চিহ্নিত হওয়ার পর তাদের ফেরত পাঠানো হবে। অন্যদিকে,জলশক্তি মন্ত্রকের অধীনে জল জীবন মিশন প্রকল্প রয়েছে কেন্দ্রের।

    রাজ্যে এতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকায় বারবার অভিযোগ উঠত, কেন্দ্র এসব প্রকল্পে অর্থে দেয় না। বঞ্চনা করে। পালাবদল হতেই জলশক্তি মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। শনিবার একাধিক বৈঠকের পর একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান মন্দির চালু করার জন্য শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের ভারচুয়াল বৈঠক হবে। অনুমোদন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টানোর কারণে কেন্দ্রীয় বরাদ্দ আটকে ছিল এতদিন।