গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home International বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

    বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

    0
    29
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    আমেরিকা ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। বাজারে আশাবাদ তৈরি হয়েছে যে, গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী আবার স্বাভাবিকভাবে চালু হতে পারে।

    এর প্রভাবে তেলের দাম তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি কমে যায়।এদিন গ্রিনিচমান সময় সকাল ১০টা ৫৯-য় বাজারে ব্রেন্ট ফিউচার ২ দশমিক ৪ শতাংশ বা ২ দশমিক ০২ ডলার কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১৫ ডলারে নেমে আসে।

    এক পর্যায়ে এর দাম কমে দাঁড়ায় ৮০ দশমিক ৮৯ ডলারে, যা গত ৪ মার্চের পর সর্বনিম্ন। অন্যদিকে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও কমেছে। এটি ২ দশমিক ৮ শতাংশ বা ২ দশমিক ২২ ডলার কমে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫৩ ডলারে লেনদেন হয়। এর আগে দাম নেমে যায় ৭৮ দশমিক ২৭ ডলারে, যা ১০ মার্চের পর সর্বনিম্ন।