বার্সা শিবিরে বড় ধাক্কা

0
89
ছবি সৌজন্যে : এক্স

চ্যাম্পিয়নস লিগের মঞ্চে পিএসজির মতো প্রতিপক্ষের বিপক্ষে নামার আগেই বড়সড় ধাক্কা খেল বার্সেলোনা। একসঙ্গে দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়,গোলকিপার জোয়ান গার্সিয়া ও ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে।

এর ফলে হ্যান্সি ফ্লিকের প্লেয়ারদের জন্য তৈরি হয়েছে এক কঠিন সংকট।অনুশীলনের সময় চোটে পড়েন বার্সা গোলকিপার গার্সিয়া। আর লা লিগায় রিয়াল ওভেইদোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।ডান পায়ের উরুর চোটে পড়েছেন রাফিনিয়া। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। এই চোটে অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৮ বছর বয়সী উইঙ্গারকে।বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়ার চোট আরও গুরুতর। অনুশীলনের সময়  বাঁ হাঁটুর ইন্টারনাল মেনিসকাসে ছিঁড়ে গেছে স্প্যানিশ গোলকিপারের। চোট থেকে সেরে ওঠতে অস্ত্রোপচার করতে হবে তার। গার্সিয়ার মাঠে ফেরার সময় নির্ভর করছে তার সফল অস্ত্রোপচার ও শারীরিক উন্নতির ওপর।

আপাতত ধারণা করা হচ্ছে, তিনি ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি।সিজনের শুরুতে দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যের চোট বড় ধাক্কা হয়েই এল বার্সার জন্য।