গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে বড় চমক 

    থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে বড় চমক 

    0
    11
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    সিতারে জমিন পর-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই আমির খানের পরবর্তী প্রজেক্ট নিয়ে শুরু হয়েছে প্রবল উন্মাদনা। শোনা যাচ্ছিল তিনি হয়তো তাঁর ছেলে জুনাইদের জন্য কোনও ড্রামা ফিল্ম তৈরি করবেন, কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী, সুপারস্টার আমির তাঁর ২০০৯ সালের ব্লকবাস্টার ছবি,থ্রি ইডিয়টস-এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েলের কাজ শুরু করে দিয়েছেন।

    প্রি-প্রোডাকশন পর্যায়ের এই ছবিতে আমিরের সঙ্গে আবারও দেখা যাবে পুরনো সঙ্গী আর মাধবন এবং শরমন জোশিকে।সূত্রের খবর, নতুন এই ছবির নাম হতে পারে,ফোর ইডিয়টস। গুঞ্জন শোনা যাচ্ছে যে, চতুর্থ ইডিয়ট হিসেবে ছবিটিতে যোগ দিতে পারেন ভিকি কৌশল, যদিও এই তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও মেলেনি। ছবিটির চিত্রনাট্যে থাকছে বড় ধরনের চমক, এখানে একটি,টাইম জাম্প বা, সময়ের ব্যবধান দেখানো হবে। তবে সেই সময়টি প্রথম ছবির আগের ঘটনা ,প্রিক্যুয়েল নাকি পরের ঘটনা সিক্যুয়েল তুলে ধরবে, তা নিয়ে রহস্য বজায় রেখেছেন স্বয়ং আমির।রাজকুমার হিরানিই এই নতুন কিস্তিটি পরিচালনা করবেন বলে শোনা যাচ্ছে।২০০৯ সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়টস ছিল কলেজ জীবনের বন্ধুত্বের এক অনবদ্য কমেডি-ড্রামা। রাজকুমার হিরানি ও অভিজাত জোশীর লেখা এই কালজয়ী ছবিতে আমির-মাধবন-শরমন ছাড়াও অভিনয় করেছিলেন কারিনা কাপুর ও বোমান ইরানি।

    ছবিটি সেই সময় বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে প্রথম ভারতীয় ছবি হিসেবে ইতিহাস গড়েছিল। এমনকি চীনেও এটি ‘অবতার’-এর মতো সিনেমাকে আয়ের নিরিখে টেক্কা দিয়েছিল।