
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সুপ্রিম কোর্ট বৈধতা দেওয়ায় বড় জয় দেখছে তৃণমূল। এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই দলের তরফে করা পোস্টে লেখা হয়েছে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় জয়।
সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনকে নোটিস দিতে বলেছে। সুপ্রিম কোর্ট কমিশনের অফিসারদের মানবিক হতে বলেছে। মাইক্রো অবজার্ভবিদের প্রয়োজন নাও হতে পারে বলে জানিয়েছে। বুধবার আইনজীবীদের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে মমতা বন্দোপাধ্যায় একাধিক অভিযোগ করেছেন। এসআইআর শুনানিতে আর চার দিন বাকি। অথচ লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা প্রায় ৭০ লাখ মানুষের এখনও শুনানি হয়নি। এত কম সময়ে কি করে শুনানি সম্ভব। পাশাপাশি তাঁর অভিযোগ ছিল বিয়ের পর মহিলাদের পদবী বদলায়। সেই বদলকেও লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় কেন ফেলা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর কর এই অভিযোগ কার্যত বৈধতা পেয়েছে আদালতে। পাশাপাশি রাজাকে দক্ষ গ্রুপ বি অফিসার যাঁরা বাংলা ভাষা দক্ষ, বাংলা বোঝেন এমন অফিসারের তালিকা সোমবার শুনানির আগে দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
