আর্জেন্টিনার মধ্যবর্তী নিবার্চনে প্রেসিডেন্ট মিলেইয়ের দলের বড় জয়

0
146
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মধ্যবর্তী নির্বাচনে বড়ো জয় পেয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দল। এই জয়ের মধ্যে দিয়ে আমেরিকা সমর্থিত ডানপন্থী এই নেতার সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরী পেয়েছে।
রবিবার মধ্যবর্তী নির্বাচনে আর্জেন্টিনার কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের মোট আসনের এক–তৃতীয়াংশ অর্থাৎ ২৪ টি আসন এবং নিম্ন কক্ষ চেম্বার অব ডেপুটির  ১২৭ টি আসনের মধ্যে ভোট হয়েছে। ভোট গণনা শেষে দেখা গেছে, মিলেইর নেতৃত্বাধীন দল লা লিবার্টেড অ্যাভাঞ্জা বা এলএলএ ৪০ দশমিক ৮৪ শতাংশ ভোট পেয়েছে। আর প্রতিদ্বন্দ্বী মধ্য–বামপন্থী পেরোনিস্ট মুভমেন্ট পেয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশ ভোট। তবে আইন পাসের জন্য তাঁকে এখন কংগ্রেসে মধ্য-ডানপন্থীদের সঙ্গে জোট গড়তে হবে কারণ তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। প্রসঙ্গত , নির্বাচনের আগে আর্জেন্টিনার মুদ্রা পেসোর মান ওঠানামা করছিল। মুদ্রাস্ফীতি প্রায় ৩৬ শতাংশে নেমে এসেছিল। বিশ্বের বৃহত্তম অর্থনীতির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বেইল আউট চাইতে বাধ্য হন তিনি।
হোয়াইট হাউস তাকে চার হাজার কোটি ডলারের সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। তবে ট্রাম্প এও সতর্ক করেন , নির্বাচনের ফলাফল যদি মিলেইয়ের পক্ষে না যায় তবে তিনি আর্থিক সাহায্য করবেন না। এছাড়াও সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনার কথা তুলে ধরেছেন। ডোনাল্ড ট্রাম্প মাইলিকে প্রিয় রাষ্ট্রপতি হিসাবে বর্ণনা করেছেন।