বিগ বসের ১৮ জিতলেন করণ বীর মেহরা

0
274
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের ১৮তম সিজনের মুকুট জিতলেন করণ বীর মেহরা। দীর্ঘ ১০৪ দিন ধরে বিগ বসের ঘরের নানা নাটকীয়তা,নানা টাস্ক, মারামারির পর লক্ষ লক্ষ ভোটে বিগ বস জিতলেন করণ বীর।বিগ বস-১৮ এ গ্র্যান্ড ফিনালেতে দুজন ফাইনালিস্ট ছিলেন, একজন করণ বীর, অন্যজন ভিভিয়ান ডিসেনা।

সঞ্চালক সালমান খান তাঁর সিগনেচার স্টাইলে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে বিজয়ীর নাম ঘোষণা করেন।তার দুপাশে ছিলেন শীর্ষ দুই ফাইনালিস্ট করণ বীর মেহরা ও ভিভিয়ান ডিসেনা। সালমান করণের হাত তুলে সহ-প্রতিযোগীদের সামনে উচ্চস্বরে করণ বীর মেহরাকে বিগ বস ১৮ বিজেতা হিসাবে ঘোষণা করেন।উল্লেখ্য বিগ বস ১৮ বিজয়ীকে দর্শকদের ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হয়।বিগ বস ১৮ বিজয়ী হিসাবে করণ বীর পান ৫০ লক্ষ টাকার নগদ পুরস্কার এবং একটি নতুন সোনার ট্রফি।এই গ্র্যান্ড ফিনালেতে করণ ছাড়াও আরেকজন ফাইনালিস্ট ছিলেন,ভিভিয়ান ডিসেনা।অন্যদিকে তিন মাস আগে করণ জিতেছিলেন রিয়েলিটি শো খতরো কে খিলাড়ি -এর মুকুট।আর এই জয়ের পর জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সাম্প্রতিককালের বিজেতা হিসাবে মুনওয়ার ফারুকি,এমসি স্ট্যান এবং তেজস্বী প্রকাশের সঙ্গে জুড়ে গেল টিভি তারকা করণ বীর মেহরার নাম।যদিও নির্মাতারা এখনও রানার্সআপের জন্য পুরস্কারের অর্থ ঘোষণা করেননি।বিজয়ীর নাম ঘোষণার আগে,সালমান খান এবারের সিজনের সেরা ৬ ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের উদ্বোধন করেন। এরপর শুরু হয় এলিমিনেশন পর্ব। এই পর্বে  প্রথমে বাদ পড়েন ঈশা সিং, ষষ্ঠ স্থানে ছিলেন তিনি।এরপর বাদ পড়েন অভিনেতা চুম দারাং। এরপর একে একে বাদ পড়েন বাকিরা। অবিনাশ মিশ্র গ্র্যান্ড প্রাইজের দৌড়ে তৃতীয় চূড়ান্ত প্রতিযোগী ছিলেন।শেষ পর্যন্ত শীর্ষ তিনে পৌঁছেও বিদায় নেন রজত দালাল।

পাশাপাশি বিগ বসের ফাইনালের মঞ্চে নিজেদের আগামী সিনেমা লাভিয়াপ্পা’র প্রচারে এসেছিলেন জুনাইদ খান ও খুশি কাপুর।বিগ বস ১৮’র ঝলমলে সমাপ্তির দিন বেশ কয়েকজন তারকা বিশেষত আমির খানকে প্রথমবারের জন্য এই শোতে উপস্থিত হতে দেখা গিয়েছে।এছাড়াও জুনাইদ খান, খুশি কাপুরদেক সঙ্গে ছিলেন নবাগত বীর পাহাড়িয়া।